12.8 C
London
Friday, June 5, 2026
Home আন্তর্জাতিক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্য বিএনপি নেতা তোফায়েল বাসিত...

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্য বিএনপি নেতা তোফায়েল বাসিত তপু’র সৌজন্য সাক্ষাৎ

33
যুক্তরাজ্য বিমান মন্ত্রীকে তোফায়েল বাসিত তপুর শুভেচ্ছা বিনিময়

লন্ডন প্রতিনিধি / সিলেট প্রতিনিধি: সৈয়দ মাহাতাব আলম জাবেদ 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মিজ্ আফরোজা খানম (রিতা) এমপি মহোদয়ের সঙ্গে এক সৌহার্দ্যপূর্ণ সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাজ্য বিএনপির অন্যতম নেতা জনাব তোফায়েল বাসিত তপু।

​সম্প্রতি অনুষ্ঠিত এই বৈঠকে তাঁরা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ছাড়াও এভিয়েশন ও পর্যটন খাতকে আরও গতিশীল ও আধুনিকায়নের বিষয়ে নানা ফলপ্রসূ মতবিনিময় করেন।

​সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির তুখোড় এই ছাত্রনেতা, যিনি সিলেট সিটি ক্লাব ইউকে’র সাধারণ সম্পাদক, গ্রেটার লন্ডন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এবং এনআরবি এলায়েন্স ইউকে’র সমন্বয়ক হিসেবে প্রবাসে দায়িত্ব পালন করছেন।

​বৈঠকে দেশের পর্যটন শিল্পের বিকাশ এবং প্রবাসীদের বিমান চলাচল সংক্রান্ত বিভিন্ন সুযোগ-সুবিধা বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়। মাননীয় মন্ত্রী প্রবাসীদের কল্যাণে এবং দেশের পর্যটন খাতের উন্নয়নে সরকারের নানা পরিকল্পনার কথা তুলে ধরেন এবং প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান জানান। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই দ্বিপাক্ষিক আলোচনা সম্পন্ন হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here